ঢাকাWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ছয় ঘণ্টা রেল অবরোধ শেষে কর্মসূচি স্থগিত, নতুন আন্দোলনের ঘোষণা

Nadigram
August 13, 2025 9:45 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিনিধি

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে টানা ছয় ঘণ্টা রেলপথ অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অবরোধে ঢাকা-উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল, যা পরে স্বাভাবিক হয়।

অবরোধ শেষে শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকালে যমুনা সেতু এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করবেন তারা। কয়েক বছর ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৭ মে একনেক সভায় ডিপিপির নীতিগত অনুমোদন মিললেও এরপর আর কোনো অগ্রগতি নেই। একাধিক একনেক সভা হলেও প্রকল্পের কার্যকর পদক্ষেপ না থাকায় তারা ২৬ জুলাই থেকে আবারও আন্দোলন শুরু করেছেন।

শিক্ষার্থীদের ভাষ্যে, “আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, পিছু হটার সুযোগ নেই। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী জানান, ”অবরোধের কারণে ৫টি আন্তঃনগর ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিকেল ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।