শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় নাশকতা মামলার পালাতক আসামি সাজু মিয়া(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।২২ জানুয়ারি(সোমবার) দুপুর আড়াউটার দিকে বগুড়া সদরের বনানী এলাকায় অভিযান পরিচালনা করে সাজু মিয়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নাশকতা মামলার আসামি সাজু মিয়া বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন ফুলদিঘী এলাকার আবুল হোসেন এর ছেলে। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে গত বছরের ১৫’ নভেম্বর অবরোধ চলাকালে শাজাহানপুরের বনানী বাইপাসে দলবদ্ধ হয়ে নাশাকতা করার অভিযোগ মামলা হয় সাজু নামের ওই ব্যক্তির বিরুদ্ধে।র্যাব -১২ বগুড়া’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলস হয়, নাশকতা মামলার আসামি সাজু মিয়া গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি সাজু মিয়া বগুড়া সদরের কলোনী এলাকার অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন,নাশকতা মামলার আসামি সাজুকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

