শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার সারিয়াকান্দিতে ভূয়া কাজী ও সাক্ষীর সহযোগিতায় বিয়ে করে স্ত্রী ও সন্তানকে অস্বীকার করার অভিযোগের ধর্ষণ মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৮ ফেব্রুয়ারু) দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া জেলা সদরের তিনমাথা এলাকা থেকে আনার শেখ ওরফ আনোয়ার শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনার শেখ ওরফ আনোয়ার শেখ আসামির নাম আনার শেখ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল চরের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। আজ সোমবার দুপুরে
বগুড়া র্যাবের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে সারিয়াকান্দি এলাকার এক নারীকে ভূয়া কাজী ও সাক্ষীর সহযোগিতা বিয়ে করে অভিযুক্ত আনার শেখ। একপর্যায়ে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। এরপর আনার শেখ ওই নারী ও ছেলেকে অস্বীকার করে। তখন ওই নারী তার স্বামী আনার শেখের বিরুদ্ধে কোর্টে অভিযোগ করেন। অভিযোগের পেক্ষিতে ৫ ফেব্রুয়ারি কোর্টের নির্দেশে সারয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনার শেখর বিরুদ্ধে মামলা রুজু হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর অভিযুক্ত আনার শেখকে আটক করতে র্যাবের একটি চৌকস টিম অভিযানে নামে।অভিযানকালে রোববার দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া জেলা সদরের তিনমাথা এলাকা থেকে আসামি আনার শেখকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামি আনারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

