তাজুল ইসলাম:বগুরা শেরপুরে মাদক সেবনের অপরাধে মো: রাব্বী (৪৪) নামে এক মাদক সেবী যুবককে সাত দিনের সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবক শেরপুর পৌরশহরের ঘোষপাড়ার বাসিন্দা।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পৌর শহরের ঘোষ পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মো: রেজাউল করিম নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় রাব্বিকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক পুড়িয়া গাজা সহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

