ঢাকাWednesday , 3 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Nadigram
April 3, 2024 7:16 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে।

০৩ এপ্রিল(বুধবার) সকাল ১১ সংস্থার প্রধান কার্যালয় গুজিয়াতে ঈদ সামগ্রী ও চার গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পউস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ বুলবুল আহম্মেদ বুলু।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মোঃ কাওছার রহমান উপস্থিত থেকে প্রায় শতাধিক অসহায়, অতিদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও বিনামূল্যে গাছের চারা বিতরন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পউস এর উপ-পরিচালক আব্দুল মোমিন মুন্নু, সিনিয়ন অডিট অফিসার নুরুনন্নবী ইসলাম, সিনিয়ন আইটি অফিসার আইয়ুব আলী, এরিয়া ম্যানাজার আব্দুল মোমিন, সিনিয়র হিসাব রক্ষক আঃ মোমিনসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।