ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ১২০০ মানুষের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ

Nadigram
April 9, 2024 8:59 pm
Link Copied!

মাহমুদুল হাসান( শুভ) , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে মানবিক সংগঠন “ভয়েস অব কাজিপুর” এর উদ্যোগে হত-দরিদ্র ও অসহায়দের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের “ভয়েস অব কাজিপুর” সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে ১২০০ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৩০০ পিস লুঙ্গি, ৩০০ পিস থ্রি-পিস, ৩০০ পিস শাড়ী ও ৩০০ টি ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো গুঁড়ো দুধ, পোলার চাউল, সুজি, সয়াবিন তেল, লাচ্চা-সেমাই, বাদাম-কিসমিস, সাবান ও লবণ।

ঈদ সামগ্রী বিতরণকালে ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা চাইলেও প্রয়োজনীয় ঈদ সামগ্রী ক্রয় করতে পারছেন না। এজন্য তাদের কথা বিবেচনা করে ৫ টাকার বিনিময়ে তাদের মধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছি। তিনি আরো বলেন, মানুষ যেন বিনামুল্যে ঈদ সামগ্রী নিতে লজ্জাবোধ না করে এ জন্য প্রতিটি ঈদ সামগ্রীর মূল্য রাখা হয়েছে ৫ টাকা।

৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় ও দরিদ্র মানুষেরা। উপজেলার কাজিপুর সদর, সোনামুখী,চালিতাডাঙা ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের ১২০০ হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম চলবে ঈদের আগের দিন রাত ৮ টা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।