ঢাকাTuesday , 16 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে গ্যাস-সিলিন্ডারের দোকানে আগুন

Nadigram
April 16, 2024 8:49 pm
Link Copied!

শাহজাহান আলীঃস্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা এলাকার রংপুর-ঢাকা মহাসড়কের মাটিরঘর নামক স্হানে মেসার্স উত্তরা ট্রেডার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানের সঙ্গে থাকা খামারের দুটি আগুনে পুড়ে মারা যায়।ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার ফেলে আগুন নিয়ন্ত্রণ আনে।
১৫ এপ্রিল(সোমবার) বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলার মাটির ঘর নামক স্হানে রংপুর- ঢাকা মহাসড়কের পাশে মেসার্স উত্তরা ট্রেডার্স নামে তেল ও প্রেট্রোল,তিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক আব্দুল গফুরের দোকানের পেছনে তার তেল ও গ্যাসের গোডাইন এবং বাসভবন রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্হানীয়রা জানান,বিকেলে তেলের লরি থেকে তেল নামানোর সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। তেল ও গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্হলে এসে,আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আগুনের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বগুড়া সদর, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন থেকে টিম এগিয়ে আসে।মোট ৮ টি ইউনিটের এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ততক্ষণে খামারের ২টি গরু,তেলের লরি ও গোডাউন পুড়ে যায়।

মেসার্স উত্তর ট্রেডাসের মালিক আব্দুল গফুর জানান,গোডউনে ৮০ থেকে ৯০ ব্যারেল তেল রাখা ছিলো। আগুনে সব পুড়ে গেছে।এ ছাড়াও ২টি পুড়ে মারা গেছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন,আমাদের ৮টি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবিষয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।