ঢাকাWednesday , 17 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া’য় এক বাংলাদেশিকে হত্যা করলো আরেক বাংলাদেশী।

Nadigram
April 17, 2024 9:39 pm
Link Copied!

মির্জা ফয়সাল মাহীর প্রতিবেদক:

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় আশরাফুল মিয়া নামে আরেক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা।

জানা গেছে, গত ১ এপ্রিল মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের এক নির্মাণস্থলে নজরুল মোল্লা (৪৪) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। গত ৩১ মার্চ বিকেল ৩টা থেকে ১ এপ্রিল সকাল সাড়ে ৮টার মধ্যে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। এতে বাংলাদেশি প্রবাসী আশরাফুল মিয়া ও পালাতক আরেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) আদালতের বিচারক নাদরতুন নাঈম জয়নানের সামনে ওই হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়। তবে মামলাটি হাইকোর্টের এখতিয়ারে থাকায় কোনো আবেদন রেকর্ড করা হয়নি। এরপর আদালত ফরেনসিক রিপোর্ট দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।

দণ্ডবিধির ৩০২ ধারায় এই অভিযোগ প্রমাণিত হলে আসামির মৃত্যুদণ্ড হতে পারে। এ মামলায় আসামির কোনো প্রতিনিধি ছিলনা। তাই মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহম্মদ জামহারির মুহম্মদ জুহিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।