মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বৃহত্তর রতনকান্দি হাটে প্রশাসনের তৎপরতায় খাস খাজনা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ৩০ জন গ্রাম পুলিশসহ সরকারি আরও বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী এ কাজের দায়িত্ব পালন করেন। এদিকে সরকারিভাবে খাস কালেকশন করায় ভোগান্তি ছিলোনা বলে নিশ্চিত করেছেন পশু বিক্রেতা ও ক্রেতারা। জানা গেছে, চলতি মাসের বাংলা ৩০শে চৈত ১৩ এপ্রিল তারিখে রতনকান্দি হাটের ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। তারপর ২৭ তারিখ ছিলো খাস আদায়ের হাট। উক্ত হাটে সরকারি নীতিমালা অনুযায়ী নতুন ইজারাদার কে হাটের দায়িত্ব বুঝে দিতে সাময়িক বিলম্ব হওয়ায় অদ্য ২৪ এপ্রিল রোজ বুধবার প্রশাসনের উদ্যোগে খাস খাজনা আদায়ের উদ্দ্যোগ নেয়া হয় । সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ রকিবুল হাসান বলেন, খাস খাজনা আদায় করতে প্রশাসনের তৎপরতায় যেনো কোন রকম অনিয়ম দুর্নীতি না হয় এবং সরকার এর রাজস্ব বহুলাংশে বৃদ্ধি পায় আমরা সেই চেষ্টা করছি ।
সরেজমিনে দেখা গেছে, গ্রাম পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা পরিষদের লোকজন ও ইউএনও অফিসের লোকজন রতনকান্দি হাটে খাস কালেকশন করছেন। অপরদিকে খাস আদায় করায় খুশি বিক্রেতা ও ক্রেতারা।

