ঢাকাWednesday , 24 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচি রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কার্যকারী পরিষদের সভাপতি কায়েস কাওছার (এলএলবি) সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন

Nadigram
April 24, 2024 10:19 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বেলকুচি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়েস কাওছার (এলএলবি) সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,
বেলকুচি রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কার্যকারী পরিষদের দুই বছর মেয়াদে ২০২৫-২৬ ইং নতুন কার্যকারী পরিষদ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি কায়েস কাওছার (এল এলবি) সভাপতি ও দৈনিক গনবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল ) বিকেলে রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে (৫ এপ্রিল) শুক্রবার সাধারণ সম্পাদক, বেলকুচি রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সকলকে উপস্থিত থাকার জন্য জরুরী সভা আহবান করেন। আলোচ্য সূচিতে ছিলো ১/কমিটির মেয়াদ পুর্ন হওয়ায় কমিটি বিলুপ্তি প্রসঙ্গে, ২/নতুন কমিটি গঠনে আলোচনা,৩/বিবিধ। এর পর দ্বিতীয় মিটিং এ আশিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে,বেলকুচি রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে কমিটির মেয়াদ পুর্ন হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠনের বিষয়ে উপস্থিত সকলের মতামত নেওয়া হলে, উপস্থিত সকল সদস্য একমত প্রসন করে, উপস্থিত সকলের রেজুলেশন খাতায় স্বাক্ষর নিয়ে উক্ত কমিটির সকল পদ নির্ধারন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম (আনন্দ টিভি), সহ সভাপতি আশিকুর রহমান জুয়েল (সিরাজগঞ্জ বার্তা) যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম (শীর্ষ খবর অনলাইন ) সহ যুগ্ন সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ (বাংলা খবর প্রতিদিন),সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান পলক (সরেজমিন বার্তা),
অর্থ-সম্পাদক মতিয়ার রহমান (বাংলা খবর প্রতিদিন ),দপ্তর সম্পাদক মিন্টু মিয়া (বিজনেস ফাইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরায়াদী হোসেন (আশ্রয় প্রতিদিন)।

কমিটিতে কার্যকারী পরিষদ সদস্য হিসেবে আছেন- ইসমাইল হোসেন (বিজনেস ফাইল), কার্যনির্বাহী সদস্য হাসমত আলী(তরুন কন্ঠ) কার্যনির্বাহী সদস্য আজম হোসাইন খান (বাংলার দূত)

এছাড়া, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক, (যায়যায় দিন)পত্রিকার জেলা প্রতিনিধি,এইচ.এম মোকাদ্দেস বেলকুচি রিপোর্টার্স ইউনিটি, কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।