ঢাকাThursday , 25 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ইস্তিস্কার নামাজ ও দোয়ার অনুষ্ঠিত

Nadigram
April 25, 2024 9:17 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে বৃষ্টি প্রত্যাশা করে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

২৫ এপ্রিল(বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকায় সময় বগুড়ার
শিবগঞ্জ উপজেলা সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর মসজিদ প্রাঙ্গনে খোলা আকাশের নিচে এ নামাজের ও দোয়ার আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা।

এতে বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান। নামাজ শেষে বৃষ্টির আশায় তিন শতাধিক মুসল্লিকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত করেন। এসময় মুসল্লিরা উল্টো হাতে কেঁদে কেঁদে আল্লাহর নিকট বৃষ্টির প্রার্থনা করে।
নামাজের পূর্বে মাওলানা শাহাদাতুজ্জামান আলোচনায় বলেন,যখন অনাবৃষ্টি দেখা দিতো তখন মহানবী (স) সাহাবিদের নিয়ে যে,বিশেষ দোয়া করতেন, তাকেই সলাতুল ইস্তিস্কা বলে।ইস্তিস্ককা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা
স্থানীয়রা জানান, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে গেছে। পানির অভাবে চাষাবাদও মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে মাঠের ফসল। এ কারণেই আল্লাহ তায়ালার দরবারে বৃষ্টি চেয়ে এলাকাবাসী খোলা মাঠে নামাজ আদায় ও দোয়ার আয়োজন করেন।

এছাড়াও উপজেলার শব্দলদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ও সদর উপজেলার গোদারপাড়ায় সকাল সাড়ে ৮ ঘটিকার সময় ইসতিকার সালাত আদায় করেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।