ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে উদ্যোক্তা মিলনমেলা ২০২৫ আয়োজন করছে স্মার্ট ট্যুরিজম

Nadigram
July 22, 2025 12:00 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি:

উদীয়মান উদ্যোক্তাদের জন্য একটি সৃজনশীল ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে সিরাজগঞ্জে আয়োজন হতে যাচ্ছে “উদ্যোক্তা মিলনমেলা ২০২৫”। দেশের অন্যতম প্রফেশনাল ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজম এই ব্যতিক্রমধর্মী আয়োজনের পরিকল্পনা করছে, যা উদ্যোক্তা-ভিত্তিক যোগাযোগ, বিনিয়োগ সম্ভাবনা ও শিক্ষণীয় অভিজ্ঞতায় ভরপুর একটি দিন উপহার দেবে।

মিলনমেলার মূল পরিসর সাজানো হবে সিরাজগঞ্জের অপরূপ যমুনা নদী, ইকোপার্ক ও ইকোনোমিক জোনকে কেন্দ্র করে। থাকবে নৌকাভ্রমণ, বনভোজন, সেমিনার ও নেটওয়ার্কিং নানা আয়োজন। এতে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী এবং স্বপ্ন দেখা তরুণ-তরুণীরা।

এই উদ্যোগ সম্পর্কে আশাবাদ প্রকাশ করে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পরিচালক জনাব মনোয়ার হোসেন বলেন,
“বর্তমান বাংলাদেশের অগ্রগতির পেছনে তরুণদের উদ্যোগ, উদ্ভাবন ও সাহসী চিন্তার বিশাল ভূমিকা রয়েছে। এমন একটি আয়োজন নিঃসন্দেহে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাবে এবং তাদের পথ চলাকে গতিশীল করে তুলবে।”

স্মার্ট ট্যুরিজমের পক্ষ থেকে আয়োজকেরা জানান,
“আমরা বিশ্বাস করি, উদ্যোক্তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে অভিজ্ঞতা বিনিময় ও নতুন অংশীদার খুঁজে পাওয়ার সুযোগ পাবেন। এই মিলনমেলা কেবল এক দিনের আয়োজন নয়, এটি ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার একটি মঞ্চ।”

স্থানীয় ও জাতীয় পর্যায়ে আগ্রহ সৃষ্টি করেছে এই উদ্যোগ। অনেকেই মনে করছেন, উদ্যোক্তা মিলনমেলা ২০২৫ তরুণদের মাঝে উদ্দীপনা ছড়াবে, উদ্যোক্তা সংস্কৃতিকে আরও বেগবান করবে এবং নতুন উদ্যোগ ও বিনিয়োগের দুয়ার খুলে দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।