ঢাকাThursday , 31 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Nadigram
July 31, 2025 6:11 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (প্রায় ২৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তাঁর মাথা থেতলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।