ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ও শহিদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Nadigram
August 7, 2025 3:31 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

৭ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ও জুলাই-আগস্ট মাসের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ (আসন-২) এর সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ম্যাডাম রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোকবুল হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হায়দার আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।