নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজার সভাপতিত্বে ও সানজিদা ইসলাম ছোয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর জন কস্তা,রবিউল আলম ফরাজিসহ প্রমূখ।উক্ত অনুষ্ঠান শেষে যুব সহ সকল অতিথিদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

