ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে নান্দাইলে চারা রোপণ

Nadigram
August 25, 2025 6:26 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে পাঁচানি উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে আড়াইশ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান, রুবায়েত ইসলাম প্রান্ত, সাকিব হাসান, মনির হাসান, বাদন, পাবেল মিয়াসহ শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি দল।

উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান বলেন, ‘গণতন্ত্রের জননী ও আপসহীন নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমার ব্যক্তিগত উদ্যোগে আড়াই শ গাছের চারা রোপণ করা হয়েছে। আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চারা রোপণের কার্যক্রম চলবে।’বৃক্ষরোপণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।