ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি মামলার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাবের অভিযানে ২ আসামি গ্রেফতার

Nadigram
October 7, 2025 10:10 pm
Link Copied!

রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় মামলা হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বাবু (৩৪), পিতা- রহম আলী শেখ, সাং-মোহনপুর, সদর, সিরাজগঞ্জ এবং সাহা (২৯), পিতা- সহিদ, সাং-নতুন সয়দাবাদ, সদর, সিরাজগঞ্জ।

জানা গেছে, আসামি বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

এর আগে, গত ৩ অক্টোবর সিরাজগঞ্জে মহাসড়কে এক প্রাইভেটকার থামিয়ে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কড্ডার মোড়ে ঢাকামুখী লেনে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে হামলা চালিয়ে যাত্রীদের মারধর, গাড়ি ভাঙচুর ও মালামাল লুট করে নেয়। এতে গাড়িতে থাকা অন্তত ৪-৫ জন আহত হন।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১২ জানায়, অধিনায়ক সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।