ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ইউএনও ও ওসির সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ

Nadigram
October 9, 2025 6:30 pm
Link Copied!

 

(ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান)

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস রাণীশংকৈল উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রাণীশংকৈল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি হাফিজুর রহমান (দা.বা.), উপদেষ্টা মাওলানা মুসা কালাম (দা.বা.), মাওলানা মোজাফফর রহমান (দা.বা.) ও মাওলানা আশরাফুল ইসলাম (দা.বা.)।

সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা জহিরুল ইসলাম (দা.বা.), সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম (দা.বা.), মাওলানা আনিসুর রহমান (দা.বা.) ও মুফতি আসলাম উদ্দিন (দা.বা.)।
সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ (দা.বা.), অর্থ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ (দা.বা.), প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, দপ্তর সম্পাদক মাওলানা আকতারুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, আইন সম্পাদক মুফতি করিমুল ইসলাম, পাঠাগার সম্পাদক জাকির হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শাহজাহান আলী (দা.বা.)।

নেতৃবৃন্দ সাক্ষাৎকালে উপজেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে শান্তি, উন্নয়ন ও জনকল্যাণে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে খেলাফত মজলিসের চলমান পরিকল্পনা তুলে ধরেন।

দলীয় পরিকল্পনার মধ্যে রয়েছে—
১. ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা
২. জনগণের ভোটাধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন
৩. দুর্নীতি দমন
৪. ইসলামি শিক্ষা প্রসার
৫. জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা
৬. নারীর মর্যাদা রক্ষা
৭. কৃষক ও শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ
৮. টেকসই অর্থনীতি গঠন
৯. গণমাধ্যম ও নাগরিক অধিকার সংরক্ষণ
১০. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা
১১. সার্বিক জাতীয় নিরাপত্তা জোরদার

উল্লেখ্য, ১৯৮৯ সালে যুগশ্রেষ্ঠ সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি খেলাফত ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমরা ন্যায়ভিত্তিক সমাজ, জনগণের অধিকার ও নৈতিক শাসন প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধি এবং কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে কাজ করে যাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।