ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৭

Nadigram
October 11, 2025 5:59 pm
Link Copied!

আল-আমিন হোসেন (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১৪ দিনের কারাদণ্ড এবং ১ জনকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মাসুদসহ মৎস্য দপ্তরের একটি টিম অংশ নেয়।

অভিযান চলাকালে ২৫ কেজি মাছ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনটি হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মাসুদ জানান, “মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।