ঢাকাMonday , 11 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Nadigram
August 11, 2025 9:23 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা গ্রামে করতোয়া নদীতে ডুবে রাকিব হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাকিব হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং পাইকপাড়া গ্রামের মো. আউয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাকিব তার তিন সহপাঠীর সঙ্গে ঘাটিনা ব্রিজের দক্ষিণ পাশে নদীতে গোসল করতে নামে। গোগল খেলতে গিয়ে সাতার না জানায় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে দ্রুত এলাকাবাসীকে খবর দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে অভিযান চালায়, তবে সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার সম্ভব হয়নি।

আজ (১১ আগস্ট) দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে নদীর মাঝামাঝি স্থান থেকে পরিবারের সদস্য ও এলাকাবাসী রাকিবের মরদেহ উদ্ধার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।