মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র জিএম তালুকদার, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

