ঢাকাFriday , 26 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Nadigram
January 26, 2024 7:59 am
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধণী আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অ্ধ্যাপক আবদুল জলিল। উপস্থাপনায় ছিলেন একাডেমিক সুপাইভাইজার আতিকুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, কৃষি অফিসার শরিফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্র রানী সাহা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ২৩ টি স্টলে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।