বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বুড়ইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ আহত হয়েছে।
জানা গেছে,বুধবার বিকালে উপজেলার মুরাদপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে কুন্দারহাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন জোবায়ের । কিরন বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।’পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আহত আওয়ামী লীগ নেতা জোবায়ের কে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ জানান, বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাঁর একটি হাত ভেঙ্গে গেছে, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

