ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলের মাটিতে আ’লীগের ঠাঁই নাই- ইয়াসের খান চৌধুরী

Nadigram
August 6, 2025 9:39 am
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, আজকের এই মিছিল প্রমাণ করে নান্দাইলের মাটিতে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। র‍্যালিটি উপজেলার মাজার বাস স্ট্যান্ডে অবস্থিত আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কানুরামপুর পশ্চিম বাস স্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “আপনারা প্রমাণ করেছেন নান্দাইলের মাটি তারেক রহমানের ঘাঁটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সম্পদ।” তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং সদস্য সচিব এনামুল কাদির।এসময় নান্দাইল পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।