ঢাকাMonday , 19 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ভূ’য়া কাজীর সহযোগিতায় বিয়ে ও স্ত্রী-সন্তানকে অস্বীকার ; ধ’র্ষণ মামলায় আটক স্বামী

Nadigram
February 19, 2024 8:05 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার সারিয়াকান্দিতে ভূয়া কাজী ও সাক্ষীর সহযোগিতায় বিয়ে করে স্ত্রী ও সন্তানকে অস্বীকার করার অভিযোগের ধর্ষণ মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৮ ফেব্রুয়ারু) দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া জেলা সদরের তিনমাথা এলাকা থেকে আনার শেখ ওরফ আনোয়ার শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনার শেখ ওরফ আনোয়ার শেখ আসামির নাম আনার শেখ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল চরের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। আজ সোমবার দুপুরে
বগুড়া র‍্যাবের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সারিয়াকান্দি এলাকার এক নারীকে ভূয়া কাজী ও সাক্ষীর সহযোগিতা বিয়ে করে অভিযুক্ত আনার শেখ। একপর্যায়ে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। এরপর আনার শেখ ওই নারী ও ছেলেকে অস্বীকার করে। তখন ওই নারী তার স্বামী আনার শেখের বিরুদ্ধে কোর্টে অভিযোগ করেন। অভিযোগের পেক্ষিতে ৫ ফেব্রুয়ারি কোর্টের নির্দেশে সারয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনার শেখর বিরুদ্ধে মামলা রুজু হয়।
র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর অভিযুক্ত আনার শেখকে আটক করতে র‍্যাবের একটি চৌকস টিম অভিযানে নামে।অভিযানকালে রোববার দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া জেলা সদরের তিনমাথা এলাকা থেকে আসামি আনার শেখকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামি আনারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।