ঢাকাSunday , 10 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচি ব্যক্তি মালিকানার মার্কেট উচ্ছেদ, প্রতিবাদে মানববন্ধন 

Nadigram
August 10, 2025 9:02 pm
Link Copied!

প্রতিবেদক, বেলকুচি

সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী কড়িতলায় ব্যক্তি মালিকানাধীন মার্কেট উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।

শনিবার (৯ আগষ্ট) দুপুরে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিশিষ্ট আইনজীবী এ্যাড. নজরুল ইসলাম, ব্যবসায়ী মজনু মিয়া, আশরাফ আলী, আব্দুস ছামাদ, জমির মালিক মোঃ নুরুজ্জামান বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, হাজী মোকসেদ আলী প্রামানিকের ৩৬ শতাংশ জায়গার ১৩ শতাংশ জমি জেলা পানি উন্নয়ন বোর্ড ১৯৮৪-৮৫ সালে রাস্তা সম্প্রসারণ এর জন্য অধিগ্রহণ করে। এরপর বাকি ২৩ শতক জায়গায় টিনের চালার মার্কেটে ২৭টি দোকানে টিন, দরজা, জানালা বিক্রির জন্য ব্যবসায়ীদের ভাড়া দেয়া হয়। হঠাৎ গত ৬ আগস্ট সকালে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান চালিয়ে মোকছেদ আলীর নিজস্ব ভূমির মার্কেট ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়।

এতে মার্কেট মালিক ও ২০টি দোকানের ব্যবসায়ীর অন্তত ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এজন্য আমাদের ক্ষতিপূরণ সহ এর সুষ্ঠ সমাধান করতে হবে। তা না হলে আমাদের পথে বসা ছাড়া আর উপায় থাকবে না। আশা করি দ্রুত আমাদের এ দাবি মেনে নেবে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।