ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত জাতীয় কন্যা শিশু দিবস

Nadigram
October 8, 2025 2:12 pm
Link Copied!

 

আল-আমিন হোসেন, (সিরাজগঞ্জ):
জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল — “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টর সবুজ কুমার দে,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

কর্মসূচির শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।