ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে সরকারি রাস্তা কাটার অভিযোগ

Nadigram
April 9, 2024 1:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি রাস্তা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।সরকারি রাস্তা কেটে নেওয়ার ঘটনায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীুর গ্রামের আব্দুর রশিদ খানের পুত্র  রেজাউল করিম খান  ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম খানের ছোট ভাই  লিটন খান ২৭ রমজান রাতে বেকু মেশিন লাগিয়ে  সরকারি রাস্তা কেটে নিয়ে যায়। 
সরজমিনে গিয়ে দেখা যায় সরাইহাজিপুর গ্রামের মধ্যে দিয়ে বেতুয়া আশ্রয় প্রকল্প ও শ্যামগোপ আদর্শ্য গ্রামে  যাওয়ার এক মাত্র রাস্তা। রাস্তা দিয়ে প্রতিনিয়ত  শত শত মানুষ বিভিন্ন ভাবে চলাচল করে থাকে।
 চলাচল কারি আশ্রয়নে বসবাসরত  ফরিদুল ইসলাম, সুরুজ, আকলিমা  শাহ আলম সহ শিউলী সহ শতাধিক ব্যাক্তি বলেন রাস্তাটির গাঁ ঘেঁষে রেজাউল করিম খানের জায়গা জমি থাকায় সে তার জায়গায় রাস্ত হয়েছে বলে  তিনি রাস্তা কেটে নিয়ে ইটভাটায় মাটি বিক্রি করেন।  এবিষয়ে অভিযুক্ত রেজাউল করিমের সঙ্গে কথা বলে তিনি বলেন আমি আমার জায়গার মাটি কেটেছি ২০ বছর আগে রাস্তা হয়েছিল  এখন আর রাস্তা দেওয়া হবেনা। এ বিষয়ে নিয়ে ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান খানের নিকট জানতে চাইলে তিনি বলেন এলাকাবাসি একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে সরকারি রাস্তা কেটে  নিয়েছে যারা তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ব্যবস্তা নেয়া জরুরি। 
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, অভিযোগ হয়ত ডাক ফাইনালে আছে অপরাধীদের  আওতায় আনা  হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল  পারভেজ বলেন, রাস্তা কাটার বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।