ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও আফরিন জাহান

Nadigram
August 6, 2025 3:38 pm
Link Copied!

হাসান তৌফিক, বেলকুচি প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে তাঁদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এনায়েতপুর থানার সামনে অবস্থিত শহীদদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদদের মধ্যে ছিলেন—শহীদ সিয়াম হোসেন (পিতা: মো. আব্দুল কুদ্দুস আলী) ও শহীদ শিহাব আহমেদ (পিতা: শফি মিয়া)।

এ সময় ইউএনও আফরিন জাহান বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক মহান অনুপ্রেরণা। তাঁদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।