তাজুল ইসলাম :বগুড়া শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে আজ ২৮ শে মার্চ বৃহস্পতিবার থেকে সুলভ মূল্যে ডিম, দুধ,মাংস বিক্রয় শুরু করা হয়েছে। উদ্বোধনী দিনে ৫৫০ পিস ডিম ৮.৫০ টাকা দরে এবং ২০ পিস সোনালী মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ন্যায্য মূল্যে গরিব অসহায় মানুষের কাছে পণ্য বিক্রি করার মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন শেরপুর উপজেলার সুযোগ্য ডাইনামিক উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সুমন জিহাদী। চলিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ও সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস প্রাপ্তিতে উপজেলা প্রানী সম্পদ দপ্তরের এ প্রচেষ্টা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
বগুড়া জেলার সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার, ড. আনিছুর রহমান এর দিক নির্দেশনায় ডাঃ মোছা: রেহানা খাতুন।উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) শেরপুর বগুড়া এ কার্যক্রম বাস্তবায়ন করেছেন।আরও উপস্থিত ছিলেন ডা: মোছা:মোকরেমা আক্তার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

