তাজুল ইসলাম: বগুড়া শেরপুরে চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সদস্য মোঃ রনি সরকার, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২:০০ টায় শেরপুর উপজেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।মনোয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক শুভকুন্ড, সাংবাদিক সনাতন সরকার, সাংবাদিক মোত্তালিব সরকার, সাংবাদিক সোলাইমান আলী বাবু, সাংবাদিক নজরুল ইসলাম, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লতিফুল বাড়ী লাভলু, শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন নিহাল, শেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃজান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রনি সরকার জানান, আমার নেতা মোঃ মজিবর রহমান মজনুর বগুড়া-৫ এর সাংসদের দিকনির্দেশনায় শেরপুর উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে কাজ করতে চাই এবং জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখের ভাগীদার হতে চায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

