ঢাকাFriday , 29 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় কীটনাশক স্প্রে করে ধান নষ্ট, থানায় অভিযোগ

Nadigram
March 29, 2024 9:05 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের তেড়বাড়িয়া গ্রামের মাঠে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান (৫০) জানিয়েছেন, এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (২৯ মার্চ ) দুপুরে ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ধান ক্ষেত নষ্ট করার ঘটনায় অভিযুক্তরা হলেন – উপজেলার তেড়বাড়িয়া গ্রামের মোঃ আকরাম আলী বুড়া (৬০), মোসলেম উদ্দিন (৪৫) ও জবান আলী।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেড়বাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান চলতি ইরিবোরো মৌসুমে প্রায় ৭ বিঘা জমিতে মিনিকেট ধান চাষ করেন। কৃষক আব্দুল মান্নানের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষগণ গত ২৮ মার্চ দিবাগত রাতে তার জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট করে ফেলে। তদন্ত সাপক্ষে ক্ষতিপূরন সহ সঠিক বিচারের দাবি জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আকরাম আলী ওরফে বুড়া মোবাইল ফোনে জানান, অভিযোগ সত্য নয়। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ নিজেরাই এই মিথ্যা অভিযোগ করেছে।
সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।