ঢাকাMonday , 29 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

Nadigram
January 29, 2024 9:06 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ 

নাটোরের সিংড়ায় স্বাস্থ্য নগরী গড়ার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) এইড ফাউন্ডেশন ও মেয়র এলাইন্স ফর হেলদি সিটির উদ্যোগে সিংড়া পৌরসভা হলরুমে বৃহত্তর রাজশাহী বিভাগের নাটোর জেলার ৭ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত।
সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন, স্বাস্থ্য সুরক্ষায় তামাক মুক্ত জীবন গঠন সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করে আলোচনা করেন, মেয়র এলাইন্স ফর হেলদির জেনারেল সেক্রেটারী ও ঢাকার ধামরাইল পৌর মেয়র গোলাম কবির, ভাইটাল স্ট্রাটোজ এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার সৈয়দ মাহাবুবুল আলম তাহিন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কো অর্ডিনেটর আবু নাসের অনীক, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, গুরুদাস পৌর মেয়র শাহনেওয়াজ আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমূখ।
বক্তারা বলেন, আগামী ৪১ সাল নাগাত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যত প্রজন্মকে অবশ্যই তামাক মুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সহ জনসচেতনতা মুলক প্রচারণা বাড়াতে হবে। আগের চেয়ে পাবলিক প্লেসে ধুমপান অনেকটাই কমে গেছে। আমরা আশা করবো আগামীতে এর পরিমান আরও কমে যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ধুমপান মুক্ত স্বাস্থ্য নগরী গড়ে তুলতে বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।