ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ১৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Nadigram
August 6, 2025 9:37 pm
Link Copied!

হাসান তৌফিক, বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে পাউবোর জায়গা থেকে ১৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দিনভর সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভার কমপ্লেক্স পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সড়কের দুই পাশের ১৬২টি অবৈধ কাঁচা-পাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ও র‍্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান  বলেন, ‘দীর্ঘদিন ধরে পাউবোর জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ করেছিল। পরে দখলদারদের বারবার নোটিশ দিলেও কোনো সাড়া মেলেনি। এজন্য আজ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।